মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
রাজধানীর মেট্রোরেলে একের পর এক দুর্ঘটনার পরও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বরাদ্দ ও নিয়মিত পর্যবেক্ষণ না করলেও দুর্ঘটনার দায় ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের উপর চাপিয়েছেন ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। একইসাথে দূর্ঘটনার পিছনে নকশাগত ত্রুটিও থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। সোমবার সকালে এক ব্রিফিংয়ে এসব দাবি করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, “গত বছরের ঘটনার পর আমরা ফিজিক্যালি ও ড্রোনের মাধ্যমে ইন্সপেকশন করেছি। দুই মাস আগে আবারও পরীক্ষা করা হয়েছে। আমাদের প্রথম কাজ নিরাপত্তা নিশ্চিত করা।” জাপানিজ প্রযুক্তি ও নির্মাণশৈলিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে তিনি দাবি করেন, “ডিজাইনে ভুল থাকতে পারে। নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ বুঝে না নেওয়াসহ নানা কারণে দুর্ঘটনা

ঘটতে পারে, যা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।” তিনি বলেন, “কাজ বুঝে নেওয়ার দায়িত্ব ছিল পরামর্শক প্রতিষ্ঠানের। তাদের অদক্ষতার কারণেও ঘাটতি থাকতে পারে। লাইন-১ প্রকল্পে বর্তমানে প্রকল্প পরিচালক নেই, তবে দ্রুত চার-পাঁচজন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে।” ফারুক আহমেদ আরও বলেন, “মেট্রো আমাদেরই করতে হবে। আমরা চাই স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে স্থানীয়দের গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিতে। কিন্তু ইনভেস্টরের সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আমাকে ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, সেখানে আমি অনেকটাই অসহায়।” তিনি জানান, নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। যদিও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মেট্রোরেলের রক্ষণাবেক্ষণের জন্য এখনো পর্যন্ত কোনো স্বতন্ত্র বাজেট বরাদ্দ রাখা হয়নি। সরকারি বাজেটেও এ খাতের জন্য

নির্দিষ্ট অর্থ নেই। এমনকি রক্ষণাবেক্ষণ ইউনিটে পর্যাপ্ত প্রকৌশলী ও দক্ষ জনবল নেই। নিয়মিত লোড-টেস্ট ও ফিজিক্যাল ইন্সপেকশনও করা হয়নি। কেউ কেউ দাবি করেন, ডিজাইন ত্রুটি ও কম্পনজনিত ভার সঠিকভাবে মাপা না হওয়ায় বিয়ারিং প্যাড বা পিলারের ক্ষতি ধরা পড়েনি। অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করছেন, রক্ষণাবেক্ষণ ব্যয়ের ঘাটতি এবং দায় এড়ানোর সংস্কৃতি মেট্রোরেলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। তাদের ভাষায়, ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ শেষ হয়ে গেলে ঠিকাদারদের দায় সীমিত হয়ে যায়, ফলে প্রকৃত রক্ষণাবেক্ষণের দায়িত্ব অস্পষ্ট থেকে যায়। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!