বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

আরও খবর

হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ

চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ

১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ

বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার

হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ

বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুরে মো. মিলন নামের এক প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি চাঁদাবাজচক্র। এ ঘটনায় গতকাল ফেনী মডেল থানায় যুবদলের চারজনের নাম উল্লেখপূর্বক মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামের আলীম উল্লাহ বাড়ীর মো. মিলন প্রবাস থেকে আসার পর বসতঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরুর পর থেকে স্থানীয় যুবদলকর্মী জাফর আহম্মদ মানিক (২৮), দেলোয়ার (৪২), নয়ন (৩২) ও রনি (৩০) ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, এই চাঁদাবাজচক্র ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী। গত বছরের ৫ই আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, সশস্ত্র মহড়া ও মাদকবাণিজ্যের মাধ্যমে

ত্রাসের রাজত্ব কায়েম করেন। কেউ প্রতিবাদ করলে তার ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। ফলে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে রাজি না। এতে ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে তারা। প্রবাসী মো. মিলন জানান, দাবীকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার বিকালে ওই চাঁদাবাজচক্র তাদের কয়েকজন সহযোগী নিয়ে বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যায়। দাবিকৃত ১০ লক্ষ টাকা না দিলে বাড়ি নির্মাণ করতে দিবে না মর্মে হুমকি দেয়। তিনি বলেন, প্রতিবাদ করায় ওরা হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে আমাকে মারাত্মক জখম করে। একপর্যায়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায়। নির্মাণকাজের জন্য ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় তারা। বাধা দিতে গিয়ে আহত মিলনকে রক্তাক্ত অবস্থায় পরিবারের

সদস্যরা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম