বিএনপির নয়নকে ‘বুড়িগঙ্গার পানি’ দিয়ে ধোয়ার মন্তব্যে ঝড়, এনসিপির পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

বিএনপির নয়নকে ‘বুড়িগঙ্গার পানি’ দিয়ে ধোয়ার মন্তব্যে ঝড়, এনসিপির পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
বিএনপি ও যুবদল নেতাদের উদ্দেশে কটাক্ষ করে ‘বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে’—এমন মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। এই বক্তব্যকে মানহানিকর ও অপমানজনক দাবি করে তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে এই মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন নয়নের দলের সহকর্মী কাজী মুকিতুজ্জামান। আজ ২রা নভেম্বর, সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তভার ডিবিকে দিয়ে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী

মেহেদী হাসান জুয়েল। বিএনপি নেতা নয়ন: প্রেস লেখা ভুয়া ভেস্ট পরে গাড়ি পোড়ানোর অসংখ্য ঘটনায় সরাসরি সক্রিয় থাকায় কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন এজাহারে বলা হয়, গত ১১ই নভেম্বর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে রাজধানীর বিএমএ মিলনায়তনের শহীদ শামসুল আলম সভাকক্ষে এক অনুষ্ঠানে এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন— “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যত চাঁদাবাজি করেছে, এই টাকা দিয়েই বাংলাদেশে গণভোট সম্ভব। আমরা এতদিন ওনাদের জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছি, এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়ে ধোয়া দরকার।” পড়ুন: যুবদল সভাপতি মোনায়েম মুন্নার বিরুদ্ধে ১৮০ কোটি টাকা পাচারের অভিযোগ, চক্রান্তে জড়িত নয়ন বাদীর অভিযোগ, নাসীরুদ্দিন পাটোয়ারীর

এই বক্তব্য বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে। মামলায় আরও বলা হয়, রবিউল ইসলাম নয়ন বর্তমানে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে কুৎসা রটনা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করে বিএনপি, যুবদল এবং দেশের তরুণ সমাজের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। বাদীও একই সংগঠনের সদস্য হওয়ায় তার ব্যক্তিগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগবিরোধী আন্দোলনের পর থেকে নাসীরুদ্দিন পাটোয়ারী ইচ্ছাকৃতভাবে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে

বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়ে রাজনৈতিকভাবে নেতাদের হেয় করার চেষ্টা করছেন। এর আগে যুবদলের কেন্দ্রীয় কমিটি নাসীরুদ্দিন পাটোয়ারীর ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। প্রতিক্রিয়ায় রবিউল ইসলাম নয়নও গণমাধ্যমে জানান, “ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। খুব শিগগির আমি তার (নাসীররুদ্দিন পাটোয়ারী) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!