ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত
রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া
নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হয়ে যাচ্ছে ক্রয়াদেশ। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কয়েক শ কারখানা, পরিস্থিতি এতটাই নাজুক যে, আরও বিপুল সংখ্যক পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
গতকাল বিকেলে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।
পোশাক খাতের সংকট ও পুনরুদ্ধার নিয়ে সেমিনারের আয়োজন করে গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। এসময় আলোচনায় নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা।
তারা অভিযোগ করেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই পোশাক খাতের রোডম্যাপ তৈরি করেছে ইউনূস সরকার। নিরাপত্তাহীনতা এবং জ্বালানি সংকট বাড়ছে প্রকটভাবে। এতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, আরও বন্ধ হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।
বিজিবিএ–এর সভাপতি মোফাজ্জল
হোসেন পাভেল বলেন, ‘যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, একটা কথাই বলছেন—তারা ট্রাস্ট পাচ্ছেন না। তারা আমাদের চেয়ে বেশি দামে পাশের দেশে অর্ডার প্লেস করছেন, শুধু নিরাপত্তাহীনতার কারণে।’ বিটিএমএ–এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘আপনারা প্লিজ নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন। আমরা একটু ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে চাই। ফ্যাক্টরির সঙ্গে সঙ্গে ব্যাংকও বন্ধ করছেন আপনারা। তাহলে ইকোনমি কোথায় যাবে?’ এ সময় সেখানে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি মন্তব্য করেন, ‘অনির্বাচিত সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না।’ বিএনপি আমলে অর্থনীতিতে কোনো বিপর্যয় হয়নি বলেও দাবি করেন তিনি।