ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫
     ৬:৫৭ পূর্বাহ্ণ

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ | ৬:৫৭ 77 ভিউ
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। রোববার (০২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস পার্কিংয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ভারতমালা হাইওয়ের ফালৌদি জেলায় মাতোদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিহতরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিকানের জেলার কোলায়াত মন্দিরে কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বাড়ি ফিরছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার

নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ফালৌদির মাতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মাতোদা, ফালৌদিতে ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর খবর শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। ঈশ্বর যেন তাদের আত্মাকে শান্তি দান করেন এবং পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন। উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সলমেরে এক ভয়াবহ দুর্ঘটনায় ২৬ জন যাত্রী মারা যান। রাজ্যটিতেএকটি স্লিপার বাসে আগুন লাগে। সেই ঘটনায় দেখা যায়, বাসটিতে কোনো জরুরি বহির্গমন পথ ছিল না। পরে রাজ্য পরিবহন বিভাগ অবৈধ যানবাহন পরিবর্তন

ও পারমিট লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে। এছাড়া গত মাসের শেষ দিকেও উত্তরপ্রদেশের পিলিভিত থেকে রাজস্থানে আসা একটি বেসরকারি স্লিপার বাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে দুজন নিহত ও ১০ জন আহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় নির্বাচন স্থগিতের দাবি ১৩৫ সাংবাদিকের সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ বছরের ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে জেলে পচিয়ে মারাই যদি শাসনের নমুনা হয় গ্রামীণের সুযোগ-সুবিধা ঘিরে প্রশ্ন Losing His Wife. Losing His Newborn. Losing Justice. দেশ আজ ক্লান্ত, দেশ আজ ক্যান্সারে আক্রান্ত, দেশ আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনে দিশেহারা। জামায়াতের ইতিহাস বিকৃতি, নিজের ফাঁদে বিএনপি হাসিনা সরকারের মতো সরকার আর আসবে না’—ভিডিওতে নাগরিকের আক্ষেপ বিশেষজ্ঞ বাদ দিয়ে, জনমত উপেক্ষা করে গণমাধ্যমে শিকল পরানোর ষড়যন্ত্র স্মরণকালের ভয়াবহতম রক্তাক্ত নির্বাচনের পথে বাংলাদেশ ইউনূসের দুঃশাসন: দেড় বছরে ‘মব’ হামলায় নিহত ২৫৯ ছাত্র-সংসদ নির্বাচনের পর এবার জাতীয় ভোটেও জালিয়াতির নীল নকশায় জামায়াত ভোটের আগে পাকিস্তান থেকে ঢুকছে অস্ত্র, উদ্দেশ্য সহিংসতা বাংলাদেশ যদি মৌলবাদীদের হাতে পড়ে, দিল্লি কি নিরাপদ থাকবে? বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার ভূরাজনৈতিক নকশা ড. ইউনুস সরকারের আমলে বাংলাদেশ ‘বাটপারিতে বিশ্বচ্যাম্পিয়ন’ গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত ও অবৈধ ইউনূস সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর রঙিন বিপ্লব’-এর পর বাংলাদেশ কি ইসলামি একনায়কতন্ত্রের পথে? নতুন বইয়ে সতর্কবার্তা ইবনে সিনায় শত কোটি টাকার ‘হরিলুট’: কাঠগড়ায় জামায়াত নেতা ডা. তাহের