ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫

ইউনূস সরকারের বিরুদ্ধে আইসিএসআইডি-তে এস আলম গ্রুপের সালিশি আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ |
দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ এস আলামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলাম (এস আলম) এবং তার পরিবারের পক্ষে আইনজীবীরা সোমবার ওয়াশিংটনভিত্তিক বিশ্বব্যাঙ্কের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্রে (আইসিএসআইডি) সালিশি আবেদন জমা দিয়েছেন। এতে অন্তর্বর্তী সরকারের সম্পদ জব্দ, তদন্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগ তুলে তারা কয়েকশো মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। এই আবেদন শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার অভিযানের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, এস আলাম গ্রুপের এই দাবিতে বলা হয়েছে যে, ড. ইউনুসের সরকার গত বছর শেখ হাসিনার পতনের পর থেকে “টার্গেট করে” সম্পদ জব্দ, দখল এবং তদন্তের অভিযান চালিয়েছে। এতে

গ্রুপটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, ভ্রমণ নিষেধাজ্ঞা, কোম্পানির নিয়ন্ত্রণ হারানো এবং ঋণ প্রদানে সীমাবদ্ধতা সহ বিভিন্ন ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবীরা উল্লেখ করেছেন, এসব ব্যবস্থা “অযৌক্তিক এবং ন্যায়বিচার ছাড়াই” নেওয়া হয়েছে, যা বাংলাদেশ-সিঙ্গাপুরের ২০০৪ সালের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির লঙ্ঘন। এস আলাম পরিবার সিঙ্গাপুর নাগরিকত্বের দাবি করে এই চুক্তির আশ্রয় নিয়েছেন। এই আবেদন গত ডিসেম্বরে পাঠানো “নোটিশ অব ডিসপিউট” এর ফলাফল, যাতে ৬ মাসের মধ্যে বিরোধ মিটিয়ে না নেওয়ায় আইসিএসআইডি-তে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল। আইসিএসআইডি, বিশ্বব্যাঙ্কের অধীনে একটি আন্তর্জাতিক সালিশি প্রতিষ্ঠান, যা বিনিয়োগকারী এবং রাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে। এই প্রক্রিয়ায় প্রথমে আলোচনা বা সালিশির চেষ্টা করা হয়, ব্যর্থ হলে আনুষ্ঠানিক আরবিট্রেশন

চলে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এস আলাম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং ব্যাঙ্কিং খাতে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসের সাথে আলাপদে দাবি করেন, এস আলাম এবং তার সহযোগীরা শেখ হাসিনার আমলে ব্যাঙ্ক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা (প্রায় ১০ বিলিয়ন ডলার) সরিয়ে নিয়েছে। তার সরকারের একটি কথিত প্রতিবেদনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে মোট ২৩৪ বিলিয়ন ডলারের লুটপাটের অভিযোগ করা হয়েছে। যদিও এর সপক্ষে কোনো শক্ত প্রমাণ দাখিল করতে পারেনি ইউনূস সরকার। এই আবেদন সেই পুনরুদ্ধার পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এস আলাম গ্রুপের এই পদক্ষেপ অন্যান্য বড়

ব্যবসায়িক গ্রুপগুলোর জন্যও উদাহরণ হয়ে দাঁড়াতে পারে, যারা শেখ হাসিনার আমলে অর্থনৈতিক সুবিধা পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ আগেও আইসিএসআইডি-তে কয়েকটি মামলার মুখোমুখি হয়েছে, সবই শক্তি ও জ্বালানি খাতে। এই নতুন মামলা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশি বিনিয়োগের আস্থাকে প্রভাাবিত করতে পারে। তবে ইউনূস সরকার ও তার স্টেক হোল্ডারদের কারণে বিপর্যয়ের শিকার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে এমন শক্ত অবস্থানকে জরুরি বলে আখ্যা দিয়েছে বেশ কয়েকটি শিল্প গ্রুপের মালিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়