সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ টার্গেট দিয়েছে বাংলাদেশ। আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা । শুরুতে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দেখে শুনেই স্কোর বোর্ডে রান তুলতে থাকে। মিরপুর মাঠে ১০ বছর পর ওপেনিং এ শতরানের জুটি গড়লো এই দুই ব্যাটার। সর্বশেষ ২০১৫ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিরপুরে ওপেনিং এ ১৪৭ রানের জুটি গড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। আজ খানিকটা আগ্রাসী ভাবেই দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দুজনই তুলে নেন অর্ধশতক। ১৬তম ওভারেই দুজন স্কোর বোর্ডে যোগ করেন শতরান। এরপর ইনিংসের ২২ তম ওভারেই দুজন স্কোর বোর্ডে যোগ করেন ১৫০ রান। সবশেষে

ইনিংসের ২৬তম ওভারে রস্টোন চেঞ্জের করা বলে তুলে মারতে ক্যাঁচ আউটের ফাঁদে পড়েন সাইফ হাসান। ব্যাক্তিগত ৮০ রানে ফেরেন সাইফ। ভাঙ্গে ১৫২ বলে ১৭৬ রানের দুর্দান্ত জুটি। এরপর দেখেশুনে খেলতে থাকা সৌম্য সরকারও একই ভাবে আকিল হোসেনের করা বলে আউট হন। ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দলের হয়ে পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়াও হৃদয় এর ২৮, সোহানের ১৬ রান ও মিরাজের ১৭ রানে ভর করে ৫০ ওভারে ৮উইকেট হারিয়ে ২৯৬ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। ২৯৭ রানের টার্গেটে ব্যাট করবে সফরকারী উইন্ডিজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর