জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
রোমান সাম্রাজ্যের কুখ্যাত সম্রাটদের গোপন গতিপথ, ঐতিহাসিক সুড়ঙ্গ 'কমোডাস প্যাসেজ' ইতালির রোমে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই গোপন সুড়ঙ্গেই বসে রোমান সম্রাটরা কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরদের বাঁচা-মরার লড়াই উপভোগ করতেন এবং সাধারণ জনতার সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতেন। রোমান ইতিহাসের অন্যতম স্বেচ্ছাচারী সম্রাট কমোডাস-এর নামানুসারে এই গোপন পথের নামকরণ করা হয়েছে। কমোডাস ইতিহাসে তাঁর ক্ষমতা, বিলাসিতা আর নির্মমতার জন্য কুখ্যাত। এই সুড়ঙ্গ তথা 'কমোডাস প্যাসেজ'-এ বসেই সম্রাটরা ঐতিহাসিক কলোসিয়ামের সব আয়োজন পর্যবেক্ষণ করতেন। এখন থেকে দর্শনার্থীরা প্রাচীন সম্রাটদের সেই 'নজর' থেকেই ঐতিহাসিক স্থানটি উপভোগ করতে পারবেন। প্রত্নতাত্ত্বিক বারবারা নাজ্জারো জানান, ঐতিহাসিক মতবাদ অনুযায়ী, খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের

শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে এই গোপন করিডোরটি তৈরি করা হয়। মূল নকশার অংশ না হয়েও, কলোসিয়াম উদ্বোধনের পর এটি তৈরি করা হয়েছিল যাতে সম্রাটরা সাধারণ মানুষের সাথে যোগাযোগ না করে ভেতরে প্রবেশ করতে পারেন। তিনি আরও উল্লেখ করেন যে, উনিশ শতকের শেষ দিকে এই পথটি আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, কুখ্যাত সম্রাট কমোডাস একবার এখানেই হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। 'দ্য গ্ল্যাডিয়েটর' চলচ্চিত্রের পর সম্রাট কমোডাস আরও বিখ্যাত হয়ে ওঠেন। একসময় এই সুড়ঙ্গটির দেয়াল ঝকঝকে মার্বেল পাথরে মোড়ানো ছিল, পরে তা প্লাস্টারে মুড়িয়ে দেয়া হয়। প্রাচীনকালে গম্বুজের ছাদে ও দেয়ালে প্রাকৃতিক দৃশ্য এবং পৌরাণিক নানা কাহিনী চিত্রিত ছিল। প্রবেশপথে খোদাই করা

ছিল গ্ল্যাডিয়েটর যুদ্ধ, ভালুক লড়াই ও কসরতকারীদের চিত্র। যদিও কালের বিবর্তনে বেশিরভাগ অলঙ্করণই আজ হারিয়ে গেছে, তবুও থ্রিডি ভিডিও প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি সেই চিত্রগুলো জীবন্ত করে তোলা হচ্ছে দর্শনার্থীদের জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ