পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
আফগানিস্তান জানিয়েছে, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত সময়ের জন্য’ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত রাতে আমাদের সামরিক লক্ষ্য পূর্ণ হয়েছে। এরপর আমাদের বন্ধু কাতার ও সৌদি আরব সুপারিশ করেছে, এই দ্বন্দ্ব এখনই শেষ হওয়া উচিত। তাই আমরা আপাতত সংঘাত স্থগিত করেছি। তিনি আরও বলেন, পাকিস্তানের জনগণ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান। সাধারণ মানুষ আমাদের জন্য কোনো হুমকি নয়। তবে যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের জনগণ, সরকার ও ধর্মীয় নেতারা দেশের স্বার্থে

একযোগে লড়াইয়ে এগিয়ে আসে। মুত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পাকিস্তান সত্যিকারের শান্তি এবং বন্ধুত্বের আগ্রহ দেখাতে না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্য বিকল্পও রয়েছে। গত শনিবার রাতভর আফগানিস্তান-সীমান্তে ব্যাপক সংঘাতের পর পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় দুই শতাধিক আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। একই ঘটনায় পাকিস্তানি সেনার ২৩ সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানি সেনার ৫৮ সদস্য নিহত হয়েছে। আফগানদের ৯ জন প্রাণ হারিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ