আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার এক বছর কাটতে না কাটতেই ফের পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই তরুণী পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেড়িয়েছিলেন ওই তরুণী। রাতের খাবার খেয়ে ফেরার পথে তাদের পথ আটকায় কিছু তরুণ। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল ফোন। এরপর তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয় এবং ধর্ষণ করা হয়। এরপর এই ঘটনা জানাজানি হওয়ার পর দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওই তরুণীকে জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ওই শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০টা নাগাদ তার মেয়ের এক বন্ধু তাকে ফোন করেছিলো। খবর পাওয়া মাত্রই তিনি চলে আসেন। তিনি বলেন, জানতে পেরেছি রাত সাড়ে ৯টার দিকে একটি ছেলে আমার মেয়েকে খাবার খেতে ক্যাম্পাসে গেটের সামনে নিয়ে গিয়েছিলো। এরপর ২-৩ জন তরুণ সেখানে উপস্থিত হয়। যে ছেলেটি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলো সে পালিয়ে চলে আসে। পরবর্তীতে তাদের মধ্যে একজন তার মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনার পর এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রায় এক

বছর আগে পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। ফের পশ্চিমবঙ্গে নির্যাতনের শিকার হলেন আরও এক মেডিক্যাল শিক্ষার্থী। এই ঘটনার পর রাজ্যের নারী সুরক্ষার প্রশ্ন সামনে আসছে। তবে ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। সূত্র: দ্য হিন্দু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি