নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণার আগে পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সম্পর্কে তথ্য ফাঁসের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা নোবেল কমিটির ভেতর থেকে তথ্য ফাঁসের এই বিরল ঘটনায় তদন্ত শুরু করেছেন নরওয়ের কর্মকর্তারা। নোবেল ইনস্টিটিউটের পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, "মনে হচ্ছে, আমরা কোনো অপরাধী চক্রের শিকার হয়েছি, যারা আমাদের তথ্য ব্যবহার করে অর্থ উপার্জন করতে চায়।" তদন্তকারীদের নজরে আসে অনলাইন জুয়ার ওয়েবসাইট পলিমার্কেটে এ বছরের শান্তি পুরস্কার বিজয়ীকে নিয়ে অস্বাভাবিক বাজি ধরার ঘটনা। নরওয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরেই মাচাদোর পক্ষে বাজির দর হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বৃহস্পতিবার পর্যন্ত সম্ভাব্য বিজয়ীদের

তালিকায় এগিয়ে ছিলেন রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। কিন্তু মধ্যরাতে মাচাদোর জয়ের সম্ভাবনা যেখানে মাত্র ৩ দশমিক ৭৫ শতাংশ ছিল, সেখানে দুই ঘণ্টারও কম সময়ে বিপুল বাজি ধরার ফলে তা ৭২ দশমিক ৮ শতাংশে পৌঁছায়। ফিনানসাভিসেন পত্রিকার তথ্য অনুযায়ী, একজন ব্যবহারকারী তার পক্ষে বাজি ধরে ৬৫ হাজার মার্কিন ডলারের বেশি জিতেছেন। এমনকি একজন বিজয়ী যে প্রোফাইল থেকে বাজি ধরেছিলেন, সেটি তৈরি করা হয়েছিল বাজি ধরার দিনই। এই অস্বাভাবিক লেনদেনের বিষয়টি নরওয়ের দুটি সংবাদপত্র, 'আফতেনপোস্টেন' ও 'ফিনানসাভিসেন', নোবেল ঘোষণার পর উদ্‌ঘাটন করে। এর কয়েক ঘণ্টা পর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের জন্য মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি

পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তিনি প্রথম ভেনেজুয়েলান হিসেবে এই সম্মান পেলেন। নোবেল কমিটির প্রধান ইয়োর্গেন ভাৎনে ফ্রাইডনেস আফতেনপোস্টেনকে বলেছেন, কমিটির গোপনীয়তা রক্ষার দীর্ঘদিনের সুনাম রয়েছে। যদিও হারপভিকেন এখনই বিজয়ীর নাম ফাঁস হয়েছে কি না, তা 'নিশ্চিত করে বলতে পারছেন না', তবে তিনি এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন। সূত্র: দ্য ইকোনমিক্স টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি