গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে দক্ষিণ লেবাননে এ হামলা হয়। অঞ্চলটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাসাইলেহ গ্রামে ভোরের দিকেও বিমান হামলা হয়। সেখানে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে বোমা আঘাত হানে। যার ফলে বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর আল-মানার টিভি জানায়, হামলার সময় পাশ দিয়ে যাওয়া সবজি বহনকারী একটি গাড়িতে বিস্ফোরক আঘাত হানে। এতে একজন নিহত এবং একজন আহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় পরে বলেছে, নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক, আহতদের একজন

সিরিয়ার নাগরিক এবং ছয়জন লেবানিজ। মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে গত বছরের নভেম্বরের শেষের দিকে ১৪ মাসের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ শেষ হয়। এরপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়েছে। যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের সময় গোষ্ঠীটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার পর হিজবুল্লাহ তাদের সক্ষমতা পুনর্নির্মাণের চেষ্টা করছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। আর লেবানন বলছে, হিজবুল্লাহকে ধ্বংসের নামে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। এ ধরনের কাজ মানবাধিকারবিরোধী। এদিকে গাজার বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি বাহিনী তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। এ অবস্থায় বাস্তুচ্যুত হাজার-হাজার ফিলিস্তিনি ঘরে ফিরতে শুরু করেছে। অন্যদিকে, ইসরায়েল থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে

তাদের পরিবার। টানা দুই বছর ধরে ইসরায়েলের ভয়াবহ হামলায় শোকে কাতর হয়ে পড়া গাজাবাসী যুদ্ধবিরতি ঘোষণার পর বাড়ি ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েছে। খান ইউনিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই গতকাল থেকে হাজার-হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা অভিমুখে যাত্রা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি