এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ও অন্যান্য চাকরিসংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। নোটিশটি শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে । নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত। ২০০৬ সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী এসব সুবিধা ভোগ করছেন। ‌‘মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া, এটি অবমাননাকর’ নোটিশে

আরও উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারণ করে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত অসম্পূর্ণ ও শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর আচরণ। এটি সংবিধানের ২৭ (সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান), ২৯ (চাকরিতে সমান সুযোগ) ও ৩১ (আইনানুগ নিরাপত্তা) অনুচ্ছেদের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়। নোটিশদাতা আইনজীবী বলেন, ‘অন্যান্য সরকারি চাকরিজীবীরা যেখানে জাতীয় বেতন স্কেলের অনুযায়ী বাড়িভাড়া পাচ্ছেন, সেখানে এমপিওভুক্ত শিক্ষকরা সেই অধিকার থেকে বঞ্চিত। এটা একটি বৈষম্যমূলক, অবিচারমূলক এবং আমলাতান্ত্রিক ষড়যন্ত্র।’ তিনি আরও বলেন, ‘দেশ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে, ঠিক এই সময় শিক্ষক-কর্মচারীদের রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য করা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।’ ৩

দিনের আল্টিমেটাম নোটিশে আগামী তিন দিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। তবে সরকার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দাবি মেনে নেয়নি। নতুন করে আইনি চাপের ফলে বিষয়টি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও