ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা
আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
অন্তত ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর চিন্তা করছে জাতিসংঘ
গুরুতর আর্থিক সংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী তার নয়টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। বর্তমানে নিয়োজিত মোট শান্তিরক্ষী বাহিনীর এটি প্রায় এক-চতুর্থাংশ। এই সিদ্ধান্তের ফলে অনেক বেসামরিক কর্মীও চাকরি হারাতে পারেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, সংস্থাটি তার ৮০তম বার্ষিকীতে এক গুরুতর অর্থ সংকটে পড়েছে এবং কার্যকারিতা বৃদ্ধি ও ব্যয় কমানোর নতুন উপায় খুঁজছে।
এই অর্থ সংকটের প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ না করাকে দায়ী করা হচ্ছে। শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র,
যারা মোট বাজেটের প্রায় ২৬ ভাগ দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের মোট ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বকেয়া রয়েছে। নতুন অর্থবছর শুরুর আগেই বকেয়া ছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যার সঙ্গে সম্প্রতি আরও ১ দশমিক ৩ বিলিয়ন ডলার যোগ হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র শিগগিরই ৬৮০ মিলিয়ন ডলার পরিশোধের কথা জানিয়েছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল একতরফাভাবে বাতিল করেছেন। তার প্রশাসন ২০২৬ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সব তহবিল বাতিলের প্রস্তাব করেছে, কারণ তাদের মতে মালি, লেবানন এবং কঙ্গো প্রজাতন্ত্রের মিশনগুলো ব্যর্থ হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন,
কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, গোলান মালভূমি এবং আবিয়াই এলাকার শান্তিরক্ষী মিশনগুলো প্রভাবিত হবে। উল্লেখ্য, এসব মিশনের কয়েকটিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন। সূত্র: রয়টার্স