নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিতাই চন্দ্রকে জবাই করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিতাই চন্দ্রকে জবাই করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
নিতাই চন্দ্র দাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদেরও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন। নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে রাস্তার পাশ থেকে নিতাই চন্দ্র দাস (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিতাই চন্দ্র দাস উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার বিনয় দাসের ছেলে। তিনি আড়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে নিতাই চন্দ্র দাস নিজ বাড়ি থেকে বের

হন। সন্ধ্যার পরও তিনি বাড়িতে ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে তার মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিতাইয়ের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। জুলাই-আগস্টের দাঙ্গা-পরবর্তী উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে কিছুদিন আগে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে নিতাইয়ের বাকবিতণ্ডা হয়। ঘটনার পর তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন বলে একটি সূত্র জানিয়েছে। এলাকাবাসীর ধারণা, থানায় জিডি করার পর ফেরার পথে নিতাই চন্দ্র দাসকে অপহরণ করে অন্যত্র হত্যা করা হয় এবং পরে ধানক্ষেতে লাশ ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,

নিতাই চন্দ্র দাস তার সম্প্রদায়ের মধ্যে একজন শিক্ষিত ও সমাজসেবী যুবক হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক সালিশ ও দরবারে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। এ কারণে তিনি অনেকের বিরাগভাজন হয়ে উঠেছিলেন বলে স্থানীয়দের ধারণা। ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরও সংখ্যালঘু হত্যা নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকানে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক মুদি দোকানদারকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার বসুন্ধরা মোড়ের মুদি দোকানদার ছিলেন এ যুবক। এ ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র হাফিজুল ইসলাম বলেন,

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিকে মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকার একটি ভাড়া বাসা থেকে সামায়েল হাসদা (৩০) নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামায়েল রাজশাহীর গোড়াগাড়ী উপজেলার চানলাই গ্রামের সরকার হাসদার ছেলে। তিনি মানিকগঞ্জে বারসিক নামে একটি এনজিওর সহযোগী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামায়েল হাসদা ‘স্ট্রোক’ করে মারা যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!