ইসরায়েলের বিরুদ্ধে ইতালির রাস্তায় লাখ লাখ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে ইতালির রাস্তায় লাখ লাখ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
ইতালির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইতালিজুড়ে একদিনের সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। শুক্রবার একসঙ্গে ১০০টিরও বেশি শহরে বিক্ষোভ ও মিছিল হয়েছে। ধর্মঘটকারীরা সড়ক অবরোধ করে, ট্রেন চলাচল ব্যাহত হয়, কিছু স্কুল বন্ধ থাকে এবং কারাগারের বন্দিরাও কাজ বন্ধ করে আন্দোলনে অংশ নেয়। উত্তরে তুরিন ও ট্রেন্তো থেকে শুরু করে দক্ষিণে বারি ও পালারমো পর্যন্ত সর্বত্রই মিছিল ও ফ্ল্যাশমব দেখা যায়। বিক্ষোভকারীরা মূলত ইসরায়েলের হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্মীদের আটক এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির গাজা সংকটে ‘সতর্ক অবস্থান’ নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই মেলোনির সমালোচনা করে বলেন, তিনি গাজা যুদ্ধ নিয়ে যথেষ্ট জোরালো অবস্থান নেননি এবং

সম্প্রতি কয়েকটি ইউরোপীয় দেশের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেননি। সিজিআইএল প্রধান মরিজিও লানদিনি বলেন, “এই আন্দোলনে তরুণদের অভূতপূর্ব অংশগ্রহণ ভবিষ্যতে শান্তির দাবির প্রতীক।” রোমে অন্তত ৮০ হাজার মানুষ সমবেত হন বলে পুলিশের হিসাবে জানা গেছে। তবে আয়োজকরা দাবি করেন, সংখ্যা ছিল প্রায় ৩ লাখ। এছাড়া ফ্লোরেন্সে জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণকেন্দ্র ঘিরে বিক্ষোভ হয়। আন্দোলনকারীরা আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি–ইসরায়েল ম্যাচ বাতিলের দাবি জানায়। ম্যাচটি ১৪ অক্টোবর উদিনেতে হওয়ার কথা থাকলেও, যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করার বিষয়টি উয়েফা বিবেচনা করছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা