বাগদান সারলেন রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

বাগদান সারলেন রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
ভারতীয় দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনেত্রী রাশ্মিকা মন্দানার বাগদান অবশেষে হয়েই গেলো। এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও বন্ধুরা ছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে চলেছে। রাশ্মিকা ও বিজয় অবশ্য এখনও প্রকাশ্যে তাদের বাগদান বা বিয়ের কথা ঘোষণা করেননি। তবে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে বাগদানের কথা জানা গিয়েছে। এই দুই তারকা ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তবে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেরওয়ানি পরা ছবি শেয়ার করেছেন। রাশ্মিকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। এই ছবি দেখে তাদের অনুরাগীদের মধ্যে বাগদান

ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনুরাগীদের দশেরার শুভেচ্ছা রাশ্মিকার বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অনুরাগীদের দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান রাশ্মিকা। এই পোস্টে তাকে চিরাচরিত ভারতীয় পোশাকে দেখা যায়। শাড়ির পাশাপাশি তার কপালে তিলকও দেখা যায়। এই অভিনেত্রীর পরবর্তী ছবি 'থামা' নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশ্যে এসেছে। রাশ্মিকার অনুরাগীদের 'থামা'-র ট্রেলার ও গান পছন্দ হয়েছে। সেই কারণে তাদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শীঘ্রই 'থামা'-র প্রচার শুরু করবেন। সেই সময় তার অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। ভারতজুড়ে ঝড় তুলেছেন রাশ্মিকা দক্ষিণ ভারতের ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করলেও, সারা ভারতেই জনপ্রিয় হয়ে উঠেছেন রাশ্মিকা। তিনি

'এক্সপ্রেশন ক্যুইন' হিসেবে পরিচিতি লাভ করেন। 'ডিয়ার কমরেড', 'পুষ্পা', 'পুষ্পা টু'-এর মতো ছবিতে অভিনয় করার পর বলিউডে (Bollywood) পা রাখেন রাশ্মিকা। 'অ্যানিম্যাল' ছবিতে তার অভিনয় নজর কেড়ে নেয়। 'ডিয়ার কমরেড' ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশ্মিকা। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সেই সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ