সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
বগুড়ায় সিভিল সার্জন অফিসে নতুন সিভিল সার্জন যোগদান করলেও বগুড়া থেকে সদ্য বদলিকৃত সিভিল সার্জন না গিয়ে বগুড়াতেই তার বদলি স্থগিতের জন্য চেষ্টা চালাচ্ছেন। দুইজন সিভিল সার্জন নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে জেলা স্বাস্থ্যসেবা অফিসের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১৪ সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডা. এ কেএম মোফাখখারুল ইসলামকে সিভিল সার্জন হিসেবে মানিকগঞ্জ জেলায় এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশীদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগদান করতে বলা হয়। ওই প্রজ্ঞাপনে স্ব স্ব কর্মস্থলে ১৭ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ডা. খুরশিদ আলম বগুড়া

সিভিল সার্জন অফিসে যোগদান করতে এলে সিভিল সার্জন মোফাখখারুল ইসলামকে তিনি পাননি। এছাড়াও সেখানকার কিছু চিকিৎসক নেতৃবৃন্দ তাকে যোগদানে বাধা দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পরে ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় পরিচালক অফিসে যোগাযোগ করে সেখানে যোগদান করেন। তবে এখন পর্যন্ত তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সিভিল সার্জনের পদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক অফিসে দুই কর্মকর্তা নিয়ে জেলার ডাক্তারদের মধ্য বিভেদ তৈরি হয়েছে। বগুড়ায় এখন কোন সিভিল সার্জন আছেন এ ব্যাপারে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. নূর এ সাদিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে দপ্তরে আসছেন এবং কাজ

করছেন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডা. খুরশিদ আলম সিভিল সার্জন হিসেবে যোগাদান করলেও এখনও তাকে ডা. মোফাখখারুল ইসলাম অফিসিয়ালি দায়িত্ব হস্তান্তর করেননি। এই নিয়ে চিকিৎসকরা এক বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে বগুড়ায় সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. খুরশিদ আলমের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়। অন্যদিকে ডা. এ কেএম মোফাখখারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো মানিকগঞ্জে যোগদান করেননি। তার বদলির আদেশ স্থগিত করার জন্য তিনি চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়