নীলক্ষেতেই ছাপা ডাকসুর ব্যালট: সংখ্যায় বিশাল গরমিল, নির্বাচনে ঘাপলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নীলক্ষেতেই ছাপা ডাকসুর ব্যালট: সংখ্যায় বিশাল গরমিল, নির্বাচনে ঘাপলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
বহুল আলোচিত-সমালোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হয়েছে অরক্ষিতভাবে নীলক্ষেতে—এমন তথ্য উঠে এসেছে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব ব্যালট ছাপানো হয়েছিল সর্বোচ্চ গোপনীয়তায় উন্নতমানের প্রেসে। কিন্তু ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে ভিন্ন কথা। নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রেসেই ছাপানো হয় ব্যালট। প্রেসের মালিক মো. জালাল স্বীকার করেছেন, ডাকসু নির্বাচনে ব্যবহৃত ব্যালট তার প্রেসেই ছাপা হয়েছে। তার ভাষ্য, একজন মো. ফেরদৌস নামের ব্যক্তি তাকে কাজটি দিয়েছিলেন, আর তিন দিনেই ব্যালট ছাপানোর কাজ শেষ হয়। জালাল জানিয়েছেন, তার প্রেস থেকেই ৪৮ হাজার পিস কাগজে (প্রতি কাগজে দুটি ব্যালট) মোট ৯৬ হাজার ব্যালট সরবরাহ করা

হয়েছিল। অন্যদিকে, সেই ব্যালট পরে কাটিং করা হয় নীলক্ষেতের আরেক দোকান ‘মক্কা পেপার কাটিং হাউস’-এ। দোকানটির মালিক ও কর্মচারীরা জানিয়েছেন, ফেরদৌস নামের ওই ব্যক্তি সেখানেও কাজ দেন। তাদের হিসাবে, একরাতে কাটা হয় ২২ রিম কাগজ, যা থেকে তৈরি হয় প্রায় ৮৮ হাজার ব্যালট। ফলে জালাল প্রেসের হিসাব (৯৬ হাজার) আর কাটিং সেন্টারের হিসাব (৮৮ হাজার)-এর মধ্যে দেখা দিয়েছে ৮ হাজার ব্যালটের গরমিল। তবে ব্যালট ছাপা ও ওএমআর মেশিনে গণনার টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠান আঞ্জা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেন দাবি করেছেন, কেরানীগঞ্জে তাদের নিজস্ব প্রেসেই ব্যালট ছাপানো হয়েছে। এমনকি তিনি বলেছেন, তারা মোট ১ লাখ ৫৩ হাজার ব্যালট ছেপেছেন। যদিও তার স্বীকারোক্তির পাশাপাশি দায় চাপিয়েছেন

কর্মচারীদের ওপর। এদিকে, নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫ জন। প্রতিজন ভোটার ছয়টি আলাদা পাতায় ভোট দেন। নিয়ম অনুযায়ী এতে ব্যালটের মোট প্রয়োজন দাঁড়ায় ২ লাখ ৩৮ হাজার ৬৫০টি। অথচ অনুসন্ধানে পাওয়া তথ্যের সঙ্গে এসব সংখ্যার কোথাও সামঞ্জস্য নেই। প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন দাবি করেছেন, ডাকসুর ব্যালট ছাপানো একটি অত্যন্ত স্পেশালাইজড প্রক্রিয়া, যা সাধারণ প্রেসে সম্ভব নয়। তার ভাষায়, “এই মেশিনের দাম ৫০ থেকে ৭০ লাখ টাকা। একমাত্র একটি ব্র্যান্ডই আবেদন করেছিল টেন্ডারে।” নীলক্ষেতে ব্যালট ছাপানোর প্রমাণ দেখানোর বিষয়ে তিনি বলেন, “যেহেতু বলছেন প্রমাণ আছে, তাহলে প্রশাসন অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে।” সবশেষে, অনুসন্ধান বলছে—ডাকসুর ব্যালট ছাপানোর জায়গা থেকে শুরু করে

সংখ্যা পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে অসঙ্গতি আর গরমিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা