থানায় পুলিশ কর্মকর্তার সামনেই দুই বিএনপি নেতার হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেতার স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

থানায় পুলিশ কর্মকর্তার সামনেই দুই বিএনপি নেতার হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেতার স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
ফেনীর সোনাগাজী থানায় অভিযোগ দিতে গিয়ে দুই বিএনপি নেতার হাতে লাঞ্ছিত হলেন আওয়ামী লীগের এক নেতার স্ত্রী। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে সোনাগাজী থানার এসআইদের কক্ষে এসআই আজগর হোসেনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। জানা গেছে, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার জসিম উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আমিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক শাহিন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় জসিম মেম্বারকে মারধর করে তিনটি সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় শাহিন ও তার সহযোগীরা। এ ঘটনায় ২৩শে সেপ্টেম্বর ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন জসিমের স্ত্রী কোহিনুর

আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে ওই গৃহবধূকে বাড়িতে খুঁজতে যায় একদল সন্ত্রাসী। এসময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে তিনি ওসিকে বিষয়টি অবহিত করতে থানায় গেলে শাহিন ও তার ভাই আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল এসআইয়ের সামনেই লাঞ্ছিত করেন এবং মামলা প্রত্যাহার না করলে গ্রামছাড়া করার হুমকি দেন। বুধবার তিনি থানায় চারজনের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দিয়েছেন। ভূক্তভোগীর ছেলে সোনাগাজী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক হৃদয় বলেন, ৫ই আগষ্টের পর থেকে সোনাপুর গ্রামের ওজি উল্যাহর ছেলে সোহেল ও শাহিন প্রথমে জমি দখল করেছে, এরপর চাঁদাদাবি করছে, চাঁদা না দেওয়ায় তার বাবা ও ভাইকে পিটিয়েছে এবং মাকেও মারধোর করেছে। বিএনপি

নেতা সাজল হক সোহেল স্বীকার করলেন, জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে এসব ঘটনা ঘটছে। সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিরোধ যে বিষয়েই হোক, নারীর গায়ে দেয়া বা থানায় লাঞ্ছিত করার ঘটনা কোনভাবে বরদাস্ত করা হবেনা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন শর্ত, দুই প্রশ্নে ‘হ্যাঁ’ বললেই বিপদ ইরানের জন্য ছয়টি স্থলপথ খুলল পাকিস্তান ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু কামরুল ইসলামের ‘সিঙ্গাপুরে চিকিৎসা’ নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্ন তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায়