প্রেসিডেন্ট নির্বাচনে হারের পেছনে গাজা ইস্যু, কমলা হ্যারিসের বিস্ফোরক তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪৮ অপরাহ্ণ

প্রেসিডেন্ট নির্বাচনে হারের পেছনে গাজা ইস্যু, কমলা হ্যারিসের বিস্ফোরক তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৮ 70 ভিউ
ফিলিস্তিনের গাজায় হামলা করে নিরীহ মানুষ হত্যা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিবাদ করে আসছে। গাজায় বর্বরতার বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রেও প্রতিবাদের ঢেউ ঠিক তখনই অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে নিজ দলের নেতা জো বাইডেনকে দায়ী করেছেন হ্যারিস। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার আসন্ন বইয়ে লিখেছেন, তিনি মনে করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজাবাসীদের প্রতি পর্যাপ্ত সহানুভূতি দেখাতে পারেননি। এটিই তার হারের অন্যতম একটি কারণ। হ্যারিস লেখেন, আমি জো-এর কাছে অনুরোধ করেছিলাম- তিনি যখন এই ইস্যুতে প্রকাশ্যে কথা বলেন তখন তিনি ইউক্রেনীয়দের দুর্দশার

প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তেমনি নিরীহ গাজার বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতিও একই সহানুভূতি যেন প্রকাশ করেন। হ্যারিসের বই ‘১০৭ দিন’-এর কিছু অংশ অ্যাক্সিওস প্রকাশ করেছে। তাতে তিনি লেখেন, কিন্তু তিনি (জো বাইডেন) তা পারেননি। তিনি যখন আবেগের সাথে বলতেন, ‘আমি একজন জায়নবাদী’ তখন নিরীহ ফিলিস্তিনিদের সম্পর্কে তার মন্তব্য অপর্যাপ্ত এবং জোরপূর্বক মনে হতো। উদ্ধৃতি অনুসারে, হ্যারিস মনে করেন ২০২৪ সালের নির্বাচনে তার হারের একটি কারণ ছিল মার্কিন প্রেসিডেন্টের নেতানিয়াহুকে প্রদত্ত উন্মুক্ত সমর্থনের ধারণা। সেই সমর্থন কাজে লাগিয়ে গাজায় বর্বরতা শুরু হয়। হ্যারিস আরও লিখেছেন, ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ তার রানিং মেট নির্বাচনে ভূমিকা রেখেছিল। তবে ঠিক কীভাবে তা ঘটেছে তা উল্লেখ করেননি। হ্যারিস

আধুনিক মার্কিন ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালান। ওই সময় ব্যাপক সাড়া পেলেও তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন গভর্নর কি ঋণখেলাপি! দেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত পর্যায়ে খলিল, পেলেন আরাকান আর্মির অভিনন্দন ফয়েজ আহমদ তৈয়্যব গেলেন, প্রশ্নগুলো রয়ে গেল লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা ‘উপরওয়ালা’ এখন আমি: মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ বিএনপি: ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা ক্ষমতায় আসতে না আসতেই এই অবস্থা, সামনে কী অপেক্ষা করছে? বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন লুটেরা চরিত্র কি কখনো ঢাকা যায় নোবেলের আড়ালে? ইউনুস পারেনি, বিএনপি কি পারবে, নাকি মনোরেলের স্বপ্ন দেখিয়েই দায় সারবে? আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া