যুক্তরাষ্ট্র ‘পুতুল সরকার’ বসানোর চেষ্টা করছে, অভিযোগ মাদুরোর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র ‘পুতুল সরকার’ বসানোর চেষ্টা করছে, অভিযোগ মাদুরোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে নিয়ন্ত্রণে নিয়ে পুতুল সরকার বসাতে চায় এবং দেশটির প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিতে চাইছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। মাদুরো বলেন, ‌‘যুক্তরাষ্ট্র আমাদের তেল, গ্যাস ও স্বর্ণের বড় ভাণ্ডার চুরি করার জন্য পরিকল্পনা করছে। তারা ক্যারিবিয়ানে যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করেছে এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে।’ তিনি আরও বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব শুল্ক সংস্থা এবং ডিইএ ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মাদুরো জোর দিয়ে বলেন, ‘ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ভেনিজুয়েলা স্বাধীন, মুক্ত এবং শান্তিপূর্ণ থাকবে।’ ভেনেজুয়েলার সেনাবাহিনী সম্প্রতি তিন দিনের

‘ক্যারিবিয়ান সার্বভৌমত্ব ২০০’ মহড়া চালাচ্ছে। মাদুরো বলেন, দেশের শক্তিশালী সরকার ও দৃঢ় জনগণ যেকোনো হুমকির মোকাবিলা করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে, আগস্টে তিনটি নেভি ডেস্ট্রয়ার এবং ৪,৫০০ সামরিক কর্মী দক্ষিণ ক্যারিবিয়ানে মোতায়েন করা হয়। এছাড়া নিউক্লিয়ার সাবমেরিন, মিসাইল ক্রুজার ও অ্যামফিবিয়াস জাহাজও পাঠানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে, মার্কিন প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলার ড্রাগ কার্টেলের কিছু সদস্য আন্তর্জাতিক জলসীমায় হত্যা করা হয়েছে। মাদুরো এটিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করেছেন এবং মার্কিন হুমকির বিরুদ্ধে আত্মরক্ষা ও শান্তি বজায় রাখার আশ্বাস দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি