বাবা হারালেন ‘ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নিপু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাবা হারালেন ‘ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নিপু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ |
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর বাবা ডা. গোলাম মোস্তফা তালুকদার আর নেই। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন ডা. গোলাম মোস্তফা তালুকদার। প্রথমে তিনি চিকিৎসা নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর উত্তরার একটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ

নেওয়া হয় জামালপুরের গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডা. গোলাম মোস্তফা তালুকদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিপু তিন ভাইবোনের একজন। ১৯৮১ সালে ঢাকায় জন্ম নেওয়া নিপু তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করছেন। প্রথম পর্ব প্রচারের পর থেকেই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায়। তুমুল জনপ্রিয় হলেও তাকে ‘ইত্যাদি’র বাইরে অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায়নি। এখনো নিয়মিতভাবে তিনি নানা, নানি কিংবা অন্যান্য চরিত্রের সঙ্গে নাতির ভূমিকায় অভিনয় করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ