মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড, মৃত্যু ১৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড, মৃত্যু ১৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
উত্তরাখণ্ডে দুর্যোগ যেন নিত্যসঙ্গী। কয়েকদিন আগেই পাহাড়ি জনপদগুলোতে প্রবল বর্ষণে ধস আর হড়পা বান আঘাত হেনেছিল, থেমে গেছে চারধাম যাত্রা। এবার সেই দুর্যোগ নেমে এসেছে সমতল ভূমিতেও। সোমবার রাতের পর থেকে দেরাদুন শহর কার্যত ভয়াবহতার রূপ নিয়েছে। সহস্রধারায় মেঘভাঙা বৃষ্টির জেরে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে অনেক হোটেল, বাড়িঘর আর স্কুল ভাসিয়ে দেয়। মঙ্গলবার রাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। দেরাদুনের ঐতিহ্যবাহী টপকেশ্বর মহাদেব মন্দির ও ভেতরের বিশাল হনুমান মূর্তি পানির নিচে চলে যাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। মন্দিরের পুরোহিত ও সন্ন্যাসীদের মতে, এতদিনে এমন দৃশ্য কখনো দেখা যায়নি। নবরাত্রির প্রাক্কালে এই দুর্যোগ মানুষকে আরও

ভীত করে তুলেছে। এবার শুধু পাহাড় নয়, সমতল ভূমিও বিপর্যস্ত। কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড সাহিব, গঙ্গোত্রী, যমুনোত্রীর ধ্বংসযজ্ঞের পর তার ছায়া নেমে এসেছে নৈনিতাল, রুদ্রপ্রয়াগ, চামলি, পাউরি, বাগীশ্বরী এমনকি দেরাদুনেও। বহু শ্রমিক ধসের কারণে আটকে পড়েছেন, এনডিআরএফ সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দেবভূমি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পুরোপুরি অবরুদ্ধ। হরিদ্বার থেকে দেরাদুনের রেলপথ আগে থেকেই বন্ধ ছিল, এবার বন্ধ হয়ে গেল মুসৌরি যাওয়ার রাস্তা। হৃষিকেশের সড়ক আর চন্দ্রভাগার পানি মিলে সব ডুবিয়ে দিয়েছে। গাড়ি, বাজার, ঘরবাড়ি সব ভেসে গেছে। হিমাচল প্রদেশেও একই অবস্থা। অন্তত ৬৫০টি রাস্তা বন্ধ, ১২০০ বিদ্যুৎ সরবরাহকেন্দ্র অচল, দেড়শোর বেশি পানীয় জলের প্রকল্প স্তব্ধ। কুলু-মানালি হাইওয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটকরা আটকা। আবহাওয়া

দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেরাদুন, নৈনিতাল, পিথোরাগড়, চম্পাবত ও উধম সিং নগরে প্রবল মেঘভাঙা বর্ষণ হতে পারে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। কিন্তু মানুষ মনে করছেন, কথায় কাজ হচ্ছে না। বিরোধী দল আর পরিবেশবাদী সংগঠনগুলো স্পষ্ট করে বলছে, চারধাম প্রকল্পে পাহাড় কেটে মহাসড়ক ও সুড়ঙ্গ নির্মাণই এই দুর্যোগের মূল কারণ। প্রকৃতিকে বারবার আঘাত করার ফলেই পাহাড়ি জনপদগুলো ধ্বংস হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভ্রমণ আর উন্নয়নের নামে ভয়াবহ মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। পাহাড় থেকে শুরু করে সমতল—সবখানেই আতঙ্ক। চারদিকে শুধু ধস, বন্যা আর মৃত্যুর খবর। সাধারণ মানুষ

জানিয়েছেন, দেবভূমিতে এ যেন অভিশাপের মতো নেমে এসেছে। আগামী দিনে এই প্রকল্পগুলো চালু থাকলে বিপর্যয় আরও বাড়বে। দুর্যোগ থামছে না, কেবল যোগ হচ্ছে নতুন নতুন নামে মৃত্যুর তালিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি