ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার
ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে?
চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি
নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক
প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে
অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি!
নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ
চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে
বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে রোববার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়।