‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা ক্রিকেট দল। তবে বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। তার চেয়েও বড় কথা গত জুলাই মাসে শ্রীলংকা সফরে গিয়ে স্বাগতিকদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করে বাংলাদেশ। এরপর দেশে ফিরে পাকিস্তানকে হারায় টাইগাররা। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। তাইতো আত্মবিশ্বাসে চনমনে থাকা বাংলাদেশ দল প্রসঙ্গে শ্রীলংকান ক্রিকেট দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছেন, ‘আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলংকায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা

এখনও পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।’ লংকান অধিনায়ক বলেন, ‘এটি আসলে ভক্তদের জন্য একটি রাইভালারি এবং আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য, এটি একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে এবং অন্যান্য দেশগুলোকেও একটি ভালো খেলা উপহার দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি কিছুটা হ্যাঁ (রাইভালারি অনুপ্রেরণা দেয়) এবং তবে আমি মনে করি একই সাথে, এটি আমাদের জন্য কেবল একটি খেলা এবং আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো এবং আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করি।’ আসালঙ্কা বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য সত্যিই একটি খুব ভালো বিষয়। আমি মনে

করি সে আমাদের সাদা বলের ফরম্যাটের অন্যতম সুপারস্টার। তাই, একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি ওয়ানিন্দুকে দলে পাওয়াটা সত্যিই খুব ভালো।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন