সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া ৯ জেলেকে দস্যুদের কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দুই বনদস্যুকে আটক করা হয়। এ ছাড়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। লেফটেন্যান্ট মো. তানবির উদ্দিন প্রান্ত জানান, ভোরে পশুর নদী সংলগ্ন গহিন বনে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। তারা গত ৩ সেপ্টেম্বর মাছ ধরতে সুন্দরবন সংলগ্ন নদীতে নামে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে বনদস্যু রাঙা বাহিনী। পরে

শুক্রবার ভোরে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। আটক হওয়ারা হলেন রাঙা বাহিনীর সদস্য নাসির মোল্লা ও মিন্টু সরদারকে। তারা খুলনা জেলার বাসিন্দা। ওই সময় অভিযানে দস্যুদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও ফাঁকা গুলি ৮ রাউন্ড জব্দ করা হয়। কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া জেলে, আটক বনদস্যু এবং জব্দ হওয়া আগ্নেয়াস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়