ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫

ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ |
চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস সম্প্রতি কারিশমা নিজেই তার সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামের মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন। অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি বেড়ে যায় এবং আমি দেখি আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত, পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।’ এই

দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘আমার পিঠে ব্যথা, মাথা ফুলে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কি না, তা জানতে আমাকে একদিনের জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ দুর্ঘটনার পর থেকে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন জানিয়ে কারিশমা লিখেছেন, ‘গতকাল থেকে আমি ব্যথায় ভুগছি, তবে আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।’ এদিকে ‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প