বিদায়ী ম্যাচে মেসির দারুণ গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

বিদায়ী ম্যাচে মেসির দারুণ গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
এস্তাদিও মনিউমেন্তালে আজ আর্জেন্টিনার জন্য বিশেষ এক রাতই নেমে এসেছে। আলবিসেলেস্তেদের মাটিতে এটাই যে লিওনেল মেসির শেষ আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক ম্যাচ। এই ম্যাচে দারুণ একটা গোলের দেখা পেয়ে গেলেন মেসি। সেই এক গোলই ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে দিল ১-০ গোলে। ম্যাচের শুরুতে কিছুটা যেন নিষ্প্রভই ছিলেন মেসি। তবে সময় যত গড়িয়েছে, মেসি ততটাই স্বরূপে ফিরেছেন। ম্যাচের ২৫ মিনিটে গিয়ে প্রথম শটটা নিয়েছেন। যদিও বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শটটা ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো সেভ দিয়েছেন দারুণভাবেই। এরপর একটা ফ্রি কিক পেয়েছিলেন মেসি। জায়গাটা একটু দূরেই হয়ে গিয়েছিল। আর তার শটটাও গিয়ে লাগে মানবদেয়ালে। তারপরই আসে সে মাহেন্দ্রক্ষণ। যে ক্ষণের জন্য অপেক্ষায় ছিল মনিউমেন্তালে

হাজির ৮০ হাজারের মতো দর্শক। ৩৯তম মিনিটে হুলিয়ান আলভারেজ আক্রমণে উঠে ডিফেন্ডার তো বটেই, গোলরক্ষককেও নিজের কাছে টেনে নিলেন, এরপর আলতো করে বল বাড়ালেন মেসিকে। তিনি বাম পায়ে প্রথমে বলটাকে আয়ত্বে নিলেন, এরপর দারুণ এক চিপে বলটা জড়ালেন জালে। এমন আলতো চিপে করে ক্যারিয়ারের সোনালি বছর ২০১২তে অন্তত ১৫টা গোল তিনি করেছিলেন। দেশের মাটিতে শেষ আনুষ্ঠানিক ম্যাচে গোল করে মেসি যেন মনে করিয়ে দিলেন তার ৯১ গোলের রেকর্ডের বছরটাকেও! এর আগে পরে আর্জেন্টিনা আরও গোলের চেষ্টা করেছে অবশ্য। ৩ মিনিটে হুলিয়ান আলভারেজ, ২১ মিনিটে নিকলাস টালিয়াফিকোদের শট ঠেকাতে হয়েছে সফরকারী গোলরক্ষককে। মেসির গোলের পর চেষ্টা করেছেন থিয়াগো আলমাদাও। তবে তার চেষ্টাও

গেছে বিফলে। ফলে মেসির ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে। বিস্তারিত আসছে...

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির