চীনে পৌঁছেছেন এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

চীনে পৌঁছেছেন এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার (৩১ আগস্ট) বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাননো হয়। এরদোগানকে স্বাগত জানান চীনা মন্ত্রী লেই হাইচাও, বেইজিংয়ে তুরস্কের রাষ্ট্রদূত সেলকুক উনাল এবং দূতাবাসের কর্মীরা। এ সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি এমিন এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, মন্ত্রী ও কর্মকর্তারা। আজ রোববার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন ডুরানের মতে, তিনি (এরদোগান) সোমবারের শীর্ষ সম্মেলন অধিবেশনে সম্প্রসারিত আকারে ভাষণ দেবেন এবং তিয়ানজিন সফরের সময় জিনপিং এবং অন্যান্য নেতাদের সাথে আলোচনা করবেন। গাজা

উপত্যকায় ইসরাইলের যুদ্ধ, ইউক্রেন সংকট এবং আন্তর্জাতিক শুল্ক বিরোধসহ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। পালাক্রমে বদল হওয়া সংস্থাটির চেয়ার হিসেবে দায়িত্ব পালনকারী জিনপিং চীনের পঞ্চম বার্ষিক এসসিও বৈঠকের সভাপতিত্ব করবেন। ২০টিরও বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এতে অংশগ্রহণ করবেন। যার মধ্যে রয়েছেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং এসসিও মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভ রোববার ও সোমবার নির্ধারিত এই সমাবেশে যোগ দেবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩