ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরখানের নিখোঁজ শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার
ফেনীর সোনাগাজীর মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ধর্ষিত নুসরাত জাহান রাফির কথা মনে আছে?
চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি
নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক
প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে
অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি!
নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ
জামালপুরে প্রতারণা মামলায় গুপ্ত সংগঠন শিবিরের সভাপতি গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে চেক প্রতারণা মামলায় গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বিকেলে গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মমিনুর রহমান গুনারীতলার চরগোপালপুর গ্রামের বাসিন্দা সাইফুল সরদারের ছেলে। তিনি গুপ্ত সংগঠন ছাত্রশিবিরের উপজেলা সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ছিলেন। এলাকায় তিনি একজন চিহ্নিত প্রতারক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা গ্রামের মোখলেছ শিবির সভাপতি মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা দেন। চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে গেলে টাকা ফেরত দেননি মমিনুর। পরে অনেক চাপাচাপিতে
একটি চেক প্রদান করেন। এ বছরের ২রা ফেব্রুয়ারি মোখলেছ চেকটি নগদায়নের জন্য যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় জমা দেন। তবে, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এরপর ৯ই ফেব্রুয়ারি মমিনুরকে আইনি নোটিশ প্রদান করা হয় এবং ১৯শে মার্চ আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ বৃহস্পতিবার এই গুপ্ত সংগঠনের সভাপতিকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, মমিনুর রহমান চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।