বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫

বেশি আয়ের চাকরি পেতে ৩ দক্ষতা অর্জন করতে পারেন ঘরে বসেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৫ |
চাকরির বাজার এখন বেশ প্রতিযোগিতাপূর্ণ। যেখানে এগিয়ে থাকতে হলে বিশেষ কিছু দক্ষতা অর্জন করাটা চাকরি প্রত্যাশীদের জন্য জরুরি হয়ে পড়েছে। অনেক বহুজাতিক কোম্পানিই তাদের নিয়মিত কাজ সম্পাদনের জন্য নানা প্রযুক্তি মাধ্যমের ওপর নির্ভর করছে। এগুলোর ওপর নিজের দক্ষতা বাড়িয়ে নিলে চাকরির সাক্ষাৎকারে সহজেই নিয়োগদাতাদের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। দক্ষতাগুলো কী? মার্কিন বাণিজ্যিক সাময়িকী ফোর্বস তাদের এক নিবন্ধে এমন তিনটি দক্ষতার কথা উল্লেখ করেছে। যেগুলো ঘরে বসেই অর্জন করা সম্ভব। একেবারে বিনামূল্যে। যেগুলো জানা থাকলে ২০২৫ সালের চাকরির বাজারে সহজেই উচ্চ বেতনের চাকরিও পাওয়া সম্ভব। এআই ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শদাতা কোম্পানি ম্যাককিনজির গবেষণা বলছে, জেনারেটিভ এআই প্রতি বছর বৈশ্বিক অর্থনীতিতে অতিরিক্ত ২

দশমিক ৬ ট্রিলিয়ন থেকে ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। এআইয়ের দ্রুত প্রসারের কারণে বহুজাতিক কোম্পানির নিয়োগকারীরা এখন এ সংক্রান্ত দক্ষতাকে প্রায় বাধ্যতামূলক করেছেন। এআই ব্যবহার করে আপনি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা ও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের কাজে নিজেকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবেন। বিনামূল্যে এআই এর ওপর দক্ষতা অর্জন করতে পারবেন learn.microsoft.com কিংবা গুগল এর deepmind.google/discover/the-podcast/ এসব ঠিকানা থেকে। নেতৃত্বের দক্ষতা ডু ফলো ডটকম এর বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি লাভজনক টেক কোম্পানির (যেমন- এনভিডিয়া, আমাজন, মাইক্রোসফট) কর্মীদের লিংকডইন প্রোফাইলে লিডারশিপ স্কিল সবচেয়ে বেশি উল্লেখ থাকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ফিউচার অব জবস রিপোর্টেও চাকরির বাজারে মূল চাহিদা

হিসেবে নেতৃত্বগুণের কথা উল্লেখ আছে। এই দক্ষতা আপনি প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার কিংবা অপারেশনস ডিরেক্টর পদগুলোতে বেশি প্রয়োগ করতে পারবেন। নেতৃত্বের দক্ষতা অর্জনে বিনামূল্যে কোর্স আছে হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে। যা পাবেন pll.harvard.edu/subject/leadership এই ঠিকানায়। কনটেন্ট তৈরি মার্কেটিংয়ের জন্য কোম্পানিগুলো এখন কনটেন্ট তৈরির পেছনে বাজেট বাড়াচ্ছে। আপনি ফ্রিল্যান্স এসইও, ওয়েবসাইট কপিরাইটার, লিংকডইন ঘোস্ট রাইটার কিংবা উদ্যোক্তা হতে চাইলে কনটেন্ট তৈরির দক্ষতা জরুরি। অনেকে এআই ব্যবহার করে এই কাজ করে। কিন্তু এর সঙ্গে নিজের চিন্তাভাবনা, অভিজ্ঞতা যুক্ত করতে পারলে আপনার কনটেন্ট অন্যদের থেকে আলাদা হবে। কনটেন্ট তৈরির ওপর বিনামূল্যে প্রশিক্ষণ পেতে পারেন, হাবস্পট একাডেমির কনটেন্ট মার্কেটিং ফ্রি সার্টিফিকেশন-এ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন শিক্ষামন্ত্রীর পিএস সোহেলের দখলে শিক্ষা প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদ! সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন