নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫

নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ |
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে তিন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের

নিয়ন্ত্রণে রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক। স্থানীয়রা জানান, দুই কলেজের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করে। সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার একপাশে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক বলে জানান ধানমন্ডি অঞ্চলের

অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নেয়। সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়