ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেছেন। পদত্যাগের পর এ নেতাকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১ টার পর সামাজিক মাধ্যম ফেসবুকে পদত্যাগের পোস্টটি দেখা যায়।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি।
পদত্যাগের কারণ জানতে মুঠোফোনে কল করলে তিনি জানান, পদত্যাগের বিস্তারিত কারণ আগামীকাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব।
এই বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জলকে মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।





