ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫

ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেবিলে বসেছেন ইউরোপীয় নেতারা। সঙ্গে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সোমবারের ওই বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি। এই যুদ্ধ বন্ধ হয়তো সহজ হবে ভেবেছিলাম, কিন্তু না। এটা সবচেয়ে কঠিন। তবে আমি আত্মবিশ্বাসী, আমরা সমাধান খুঁজে পাব।’ তিনি আরও বলেন, ‘আজকের বৈঠক শেষ নয়। মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস, পুতিনও যুদ্ধ শেষ করতে চান।’ যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই

ক্লান্ত। আমরা এটা থামাব। যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তিতে যেতে আগ্রহী আমরা। শান্তিচুক্তি হলে পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে। আমি মনে করি, সরাসরি শান্তিচুক্তিই সঠিক পথ।’ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে ট্রাম্প আশ্বস্ত করে বলেন, ‘আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব ভালো নিরাপত্তা দেব।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি আশা করি, কিছু একটা ফল আসবে।’ তিনি জানান, ইউরোপের সাতজন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।’ হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের

লক্ষ্যে শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন কূটনীতিক বৈঠকের মাঝপথে ট্রাম্পের পুতিনকে ফোন করার বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন। তিনি জানান, ট্রাম্প–পুতিনের ফোনালাপের পর আবারও বৈঠক শুরু হয়। যদিও ট্রাম্প আগে জানিয়েছিলেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন। ক্রেমলিনের পক্ষ থেকেও পুতিনকে ট্রাম্পের ফোন করার বিষয়টি জানানো হয়েছে। তাঁদের মধ্যে ৪০ মিনিট কথা হয়েছে বলে পুতিনের একজন সহকারী জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন

ট্রাম্প। এরপর তিনি জেলেনস্কিসহ ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। ইউরোপীয় নেতারা যুদ্ধ বন্ধ, ইউক্রেন তথা পুরো ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। বৈঠকের আগে জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প তাঁকে স্বাগত জানান। সাধারণত সামরিক পোশাকে দেখা গেলেও এবার জেলেনস্কিকে কালো স্যুট ও শার্টে পরিহিত দেখা গেছে। ট্রাম্প জেলেনস্কিকে দেখে বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল হাম সংক্রামনের ঝুঁকি বাড়াতে পারে, সতর্ক করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০ আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব সাড়ে ছয় মাসের বিরতির পর স্বীকৃত ক্রিকেটে ফিরছেন সাকিব এক জোড়া স্যান্ডেল ইরান-ইসরায়েল যুদ্ধ: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, শান্তি প্রচেষ্টায় তেহরানে পাকিস্তানি সেনাপ্রধান সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পর্তুগালে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়কের ওপর ছাত্রলীগের ডিম নিক্ষেপ নাহিদ-আসিফ-মাহফুজরা ব্যর্থ, আওয়ামী লীগও অ্যাক্টিভ হয়েছে- ফরহাদ মজহারের ক্ষোভ বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ নোবেল মুখোশের আড়ালে ইউনূসের বিলিয়ন ডলারের প্রতারণার সাম্রাজ্য শিশুর নিরাপত্তা শুরু হোক ঘর থেকেই: গুড টাচ, ব্যাড টাচ এবং যা শেখা দরকার আগেই চুলে কাঁচা ডিম লাগলে দুশ্চিন্তা নয়: বরং মেখে নিন, উপকার অনেক হাত না মিলিয়ে বিতর্কে কোহলি রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর ‘আমাকে বোকা বলবেন না, বরং একজন মেধাবী স্বৈরশাসক বলুন’: ট্রাম্প ইসরাইলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ শুধু যুক্তরাষ্ট্র নয়, গাজা যুদ্ধে ইসরাইলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ভারতসহ ৫১ দেশ