১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ August, ২০২৫

১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ August, ২০২৫ |
আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তাদের বিমান ভাড়ায় এক্সক্লুসিভ অফার চলবে। এই ১৪ দিনের মধ্যে যারা টিকিট কাটবেন তারা বিশেষ সুবিধাটি পাবেন। ৩১ আগস্টের পর টিকিট কিনলে আর এই সুবিধা পাওয়া যাবে না । এই সময়ে সৌদিয়ার আন্তর্জাতিক রুট, যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়া হবে। অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সৌদিয়ার গেস্ট ক্লাসে বিজনেস ক্লাসের চেয়ে সুযোগ-সুবিধা একটু কম থাকে। সংস্থাটি জানিয়েছে, তাদের ডিজিটাল মাধ্যমের মাধ্যমে টিকিট কেটে

অফারটি নেওয়া যাবে। যারমধ্যে থাকবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং বিক্রয় কেন্দ্র। এছাড়া যেসব যাত্রী ট্রানজিট ফ্লাইট বুকিং করবেন তারা সৌদির ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধা নিতে পারবেন। যা তাদের টিকিটে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে। এই ভিসার মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে ৯৬ ঘণ্টারও বেশি সময়ের জন্য অবস্থান করতে পারবেন। যারা এ ভিসা গ্রহণ করেন তারা ওমরাহ করা ছাড়াও সৌদি আরব ঘুরে দেখতে পারেন। সৌদিয়া বর্তমানে চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের রয়েছে ১৪৯টি বিমান। সূত্র: খালিজ টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার