ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকরে কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮৫টি শাহেদ-ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে। দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায়, ১৫ আগস্ট সন্ধ্যা

থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়। যে সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল। কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’