ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ August, ২০২৫

ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ August, ২০২৫ |
আলাস্কায় রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে বলেন, ‘সম্ভবত’ আবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। তখন পুতিন ইংরেজিতে উত্তর দেন, ‘পরবর্তী বার মস্কোতে’। খবর বিবিসির সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগে ট্রাম্প বলেন, তারা প্রতি সপ্তাহে ‘হাজার হাজার মানুষের মৃত্যুর এই ধারা’ বন্ধ করবেন। তিনি বলেন, ‘আমার মতো প্রেসিডেন্ট পুতিনও সেটা চান।’ ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলন শেষ করার সময় পুতিনকে ধন্যবাদ জানান এবং তাকে ‘ভ্লাদিমির’ সম্বোধন করেন। তিনি বলেন, ‘শিগগিরই আপনাদের সঙ্গে আবার কথা হবে। সম্ভবত

শিগগিরই আবার দেখা হবে।’ জবাবে পুতিন ইংরেজিতে বলেন, ‘নেক্সট টাইম ইন মস্কো’। এদিন আঙ্করেজের বৈঠক শেষে সংবাদ সম্মেলন শেষ হয়েছে কোনো প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প ও পুতিন করমর্দন করেছেন, ছবি তোলার জন্য পোজ দিয়েছেন এবং তারপর মঞ্চ থেকে নেমে গেছেন। সামনে থাকা সাংবাদিকদের প্রশ্নগুলোর তারা কোনো জবাবই দেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার