নদীর পানিতে বন্দি ১৩ পরিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

নদীর পানিতে বন্দি ১৩ পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে আছে ছোট্ট এক চর ‘মাঝিয়ালির চর’। চারপাশে নদীর ঢেউ আর সবুজ প্রকৃতির মাঝে মাত্র ১৩ টি পরিবার প্রায় ২০ একরের এ চরে বসবাস করছে। সরেজমিনে শুক্রবার (১৫ আগস্ট) সকালে খোঁজ নিয়ে জানা যায়, শীত-গ্রীষ্মে এখানকার জীবন চলে চাষাবাদ, গরু-ছাগল ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে। কিন্তু বর্ষা এলে পুরো দৃশ্যপট বদলে যায়। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে চরটি জলবেষ্টিত হয়ে পড়ে। তখন অসুস্থ রোগী বা জরুরি কাজে পারাপার হতে হয় কষ্ট করে, কারণ নিজেদের কোনো নৌকা নেই। ভাড়া করে নৌকা ব্যবহার করলেও তা অনিয়মিত এবং সময়সাপেক্ষ। স্থানীয় বৃদ্ধ আব্দুল লতিফ বলেন, “ ৭১

সালে যুদ্ধের পর থেকেই এখানে বসবাস শুরু। বর্ষায় নদীর পানি বাড়লে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাই। অসুস্থ হলে বা জরুরি কাজে বাইরে যেতে অন্যের নৌকা ভাড়া করতে হয়। অনেক সময় নৌকা পাওয়া যায় না, ভোগান্তিতে থাকি।” মাঝিয়ালির চরের বাসিন্দা সোহেল ইসলাম বলেন, “বর্ষায় বাজার করা থেকে শুরু করে স্কুলে যাওয়া সবকিছুই ভোগান্তিকর হয়ে যায়। বিশেষ করে কেউ অসুস্থ হলে চিন্তা বেড়ে যায়। আমাদের নিজের একটি নৌকা থাকলে এই কষ্ট অনেকটাই কমে যেত।” আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, “ এর আগে তাদের যাতায়াতের জন্য নৌকা দেওয়া হয়েছিল বর্তমানে সেটি ব্যবহার অনুপযোগী। ইউএনও মহোদয়ের নির্দেশে পুনরায় নৌকা তৈরীর কাজ শুরু হয়েছে। আশা করি

শিগগিরই সমস্যার সমাধান হবে।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “মাঝিয়ালির চরের যাতায়াত সমস্যা সম্পর্কে জানার পরে আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। জরুরি পরিস্থিতিতে যেন তারা নৌকায় যাতায়াত করতে পারে, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে? ‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন বাংলাদেশে সাংবাদিক নিপিড়ন ও বিশ্ব প্রেক্ষাপট শুভেন্দুকে হাসিনার ‘বিশেষ অভিনন্দন’: পর্দার আড়ালে কি তবে ইন্দো-বাংলা নতুন সমীকরণ? তামিলনাড়ুতে বিজয়ের ‘বিজয়’ রাজভবনে টিভিকে নেতা কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে বসতঘরে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আছমা ফোমের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে জিও ওয়ার্ল্ড কন‌ভেনশন সেন্টার: বা‌ণি‌জ্যের স‌ঙ্গে সাংস্কৃ‌তিক বন্ধন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ বড় ধাক্কা খেলেন বিজয়, কাল হচ্ছে না শপথ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মুক্তি পেল ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই রোশান-বুবলী; কেন?