স্বাধীনতা দিবস শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

স্বাধীনতা দিবস শুধু উদযাপন নয়, দায়িত্বও মনে করিয়ে দেয়: আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
আজ ১৪ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে পাকিস্তান। এই দিনে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভিন্ন এক বার্তা দিয়েছেন দেশের মানুষকে। তিনি জানিয়েছেন, আজ শুধু উদযাপনের দিন নয়, বরং দায়িত্বেরও স্মারক। তিনি বলেন, ‘আজ শুধুই আনন্দের দিন নয়, আজ আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।’ সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দেশবাসীকে ১৪ আগস্টের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সত্যের লড়াইয়ে আল্লাহ যে বিজয় দিয়েছেন, তার জন্য যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট নয়।’ তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় শান্তি ও ঐক্যের পক্ষে কথা বলেছে। তিনি যোগ করেন, ‘পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান সেনাবাহিনী জিন্দাবাদ।’ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন।

উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার সালমান আলি আঘা দেশবাসীকে শুভেচ্ছা জানান। সালমান সবাইকে দায়িত্বশীলভাবে উদযাপন করতে এবং দেশকে পরিষ্কার রাখতে আহ্বান জানান। অধিনায়ক বাবর আজম শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘পাকিস্তান সৃষ্টির তাৎপর্য সবাইকে মনে রাখতে হবে।’ সাদা-বল হেড কোচ মাইক হেসনও শুভেচ্ছা পাঠান। পেসার শাহিন আফ্রিদি, অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পেসার হাসান আলি ও অলরাউন্ডার ফাহিম আশরাফ দেশবাসীকে অভিনন্দন জানান। ফাহিম আশরাফ বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য পূর্বসূরিদের ত্যাগের কথা ভুলে গেলে চলবে না।’ তিনি জনগণকে আহ্বান জানান, এই কঠিন সংগ্রামে অর্জিত স্বাধীনতাকে মূল্যায়ন ও সুরক্ষিত রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’