ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। এদিকে, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১০ ডিআইজিসহ ৭৬ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে, যারা এতদিন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অবস্থায় ছিলেন। তাদের মধ্যে ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং ৭ জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন। বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ওএসডি করা

হয়েছিল। ডিআইজির মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমান ও নুরুল ইসলামকে রংপুর রেঞ্জে; মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, ইলিয়াস শরীফকে সিলেট রেঞ্জে; জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে; মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে; মঈনুল হক ও মোস্তাক আহমেদ খানকে সারদায় বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান