জুলাই উদযাপনে বেলুন দুর্ঘটনা: আহতদের আর্তি- ‘শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়া যান’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

জুলাই উদযাপনে বেলুন দুর্ঘটনা: আহতদের আর্তি- ‘শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়া যান’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই উদযাপন করতে গিয়ে অনুষ্ঠানস্থলে বেলুন দুর্ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। ৫ই আগস্ট, মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার আকৃতির কিছু বেলুন নিয়ে এক ব্যক্তি অনুষ্ঠানস্থলে এলে হুড়োহুড়ি লেগে যায় তার কাছ থেকে বেলুনগুলো কেড়ে নিতে। এসময় পাশেই অপর এক ব্যক্তির হাতে জ্বলছিল ফ্লেয়ার। যার আগুনের শিখা গিয়ে লাগে গ্যাসবেলুনগুলোতে এবং মুহূর্তেই সব হেলিকপ্টার বেলুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং যারা কাড়াকাড়ি করছিল তাদের শরীরে গ্যাসের আগুনের শিখা গিয়ে লাগে। এতে তাৎক্ষণিকভাবে ১০-১৫ জন অগ্নিদগ্ধ হন। এসময় আহতদের আর্ত চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে। আতঙ্কে অনেকেই দিগ্বিদিক

ছোটাছুটি করতে থাকেন। চিৎকার করে মাটিতে গড়াগড়ি খাওয়া কয়েকজন অন্যদের সহযোগিতা চান, তাদেরকে যেন দ্রুত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, সেজন্য মিনতি করেন। দুপুর ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- ফরিদ (২৪), বাকী (২৮), মাজহারুল (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মুনসুর (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), হাবিবুল্লাহ (২৩), ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭) প্রমুখ। জুলাই-আগস্টে সহিংসতা ও দাঙ্গার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের উৎখাত উদযাপন করতে দাঙ্গাবাজরা আজ সমবেত হন। হেলিকপ্টার আকৃতির

বেলুন ওড়ানোর আয়োজন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার