খুলনায় চরমপন্থী শাহাদাতকে গুলি ও কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

খুলনায় চরমপন্থী শাহাদাতকে গুলি ও কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন না‌মের এক চরমপন্থীকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত পৌ‌নে ৮ টার দি‌কে নগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন আহত শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাবাস ছিলেন। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিন লাভ করে বাইরে বের হন। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে। উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে

আশ্রয় নেন। সেখানে গিয়েও তার রক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় ৬টি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এছাড়া তার শরীরে ৮টি কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তিনি বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। ঘটনা জেনে ঘটনাস্থলে পুলিশের ক্ষুদ্র কর্মকর্তারা পৌঁছান। এলাকার একাধিক সূত্র জানায়, নিহত শাহাদাত ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাউসুল আজম গাউসের চাচাতো ভাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী