ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ |
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে (৫০) অপহরণ ও মুক্তিপণ দাবির ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর জুরাইন থেকে তাকে উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর দুলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি দুলালের স্ত্রী সঙ্গে সঙ্গে আড়াইহাজার থানায় অবহিত করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিষয়টি দায়িত্ব দেয় জেলা গোয়েন্দা পুলিশকে। পরে জেলা গোয়েন্দা

ও আড়াহাইহাজার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুলালকে উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় গাড়িটিকে অনুসরণ করার বিষয়টি অপহরণকারীরা বুঝতে পেরে দুলালকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়। জুরাইন থেকে তাকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদি হাসান জানান, অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোন চালু থাকায় প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে তারা দুলালকে জুরাইন এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান