স্ত্রী ও শাশুড়িকে পাথর দিয়ে থেঁতলে খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

স্ত্রী ও শাশুড়িকে পাথর দিয়ে থেঁতলে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে থেঁতলে খুন করেছে অভিযুক্ত ব্যক্তি। এরপর দু’টি দেহ টেনে হিঁচড়ে বাড়ির লেবু বাগানে নিয়ে যায়। তুমুল বৃষ্টি ও অন্ধকারের সুযোগ নিয়ে মাটি খুঁড়ে দেহগুলি সেখানেই পুঁতে দেয়। সন্দেহ এড়াতে তার উপর কলাগাছের চারা বসিয়ে দেয় সে। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে স্ত্রী ও শাশুড়ির নামে নিখোঁজ ডায়েরি করে। যদিও শেষ পর্যন্ত অপরাধ ধামাচাপা দেওয়া যায়নি। পুলিশ অভিযুক্ত ব্যক্তির বাগানে মাটি খুঁড়ে দু’টি পচাগলা দেহ উদ্ধার করেছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দেবাশিস পাত্রের সঙ্গে অশান্তির জেরে বাপের বাড়ি চলে গিয়েছিলেন তার স্ত্রী ২৩ বছরের সোনালি দালাল।

গত ১২ জুলাই মিটমাটের লক্ষ্যে মেয়ে সোনালিকে নিয়ে তার মা সুমতী দালাল দেবাশিসের বাড়িতে আসেন। কিন্তু ১৯ জুলাই ফের অশান্তি হয়। রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়িকে পাথর দিয়ে থেঁতলে খুন করে দেহ বাগানে পুঁতে দেয় অভিযুক্ত। থানায় গিয়ে নিখোঁজ ডায়েরিও করে অভিযুক্ত ব্যক্তি। কিন্তু বাড়ির বাগানে কলাগাছের চারার আশপাশে মাটি আলগা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা পুলিশকে জানান। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। পরে দু’টি পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়