টাঙ্গাইলে এনসিপির পাহারায় ৯ শতাধিক পুলিশ, গোয়েন্দা ও বিভিন্ন বাহিনীর অজানা সংখ্যক সদস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫
     ৫:৪৮ অপরাহ্ণ

টাঙ্গাইলে এনসিপির পাহারায় ৯ শতাধিক পুলিশ, গোয়েন্দা ও বিভিন্ন বাহিনীর অজানা সংখ্যক সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৫:৪৮ 113 ভিউ
জুলাইর শুরু থেকে সারাদেশে পদযাত্রা করেছে এনসিপি। এর অংশ হিসেবে গতকাল ময়মনসিংহে সভা হয়। আজ মঙ্গলবার টাঙ্গাইলে পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন পুলিশসহ ৯ শতাধিক পুলিশ সদস্য মাঠে থাকবেন বলে জানা গেছে। এছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর অজানা সংখ্যক সদস্য এনসিপি নেতাদের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সূত্র। জানা যায়, টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সন্তোষে তারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা কবর জিয়ারত করেন। মঙ্গলবার দলের পদযাত্রায় অংশ নেবেন উত্তরাঞ্চলের মুখ্য

সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন। উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান বলেন, জুলাইয়ের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি গর্জে উঠবে। পদযাত্রা সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, নিরালা মোড় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জ্বলন্ত সাক্ষী। এই মোড়ে ছড়িয়ে ছিল প্রতিরোধের গর্জন। সেই মাটি স্পর্শ করবে এনসিপির নেতারা। রচিত হবে নতুন ইতিহাস। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কর্মসূচি কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার

করা হয়েছে। এপিবিএন পুলিশের ৭০ সদস্যসহ ৯ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ