সেনা সদস্য পরিচয়ে ৩৭তম বিয়ের চেষ্টা, দুই প্রতারক জেলহাজতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ July, ২০২৫

সেনা সদস্য পরিচয়ে ৩৭তম বিয়ের চেষ্টা, দুই প্রতারক জেলহাজতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ July, ২০২৫ |
জয়পুরহাটের ক্ষেতলালে সেনা সদস্য পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে ধরা পড়েছেন দুই প্রতারক। ২৫শে জুলাই, শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তি হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে সদরুল ইসলাম (৪১) এবং একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে আব্দুর রহিম (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে সদরুল ইসলাম নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাতিনালী গ্রামের এক নারীকে বিয়ে করেন। ৫ লাখ টাকা কাবিনে বিয়ের পর তিন দিন শ্বশুরবাড়িতে অবস্থান করেন তিনি। এরপর ‘ক্যাম্পে ফিরে যাওয়ার’ কথা বলে আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে

যান। পরে তার আর কোনো খোঁজ মেলেনি। সম্প্রতি একই কৌশলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন সদরুল ও তার সহযোগী আব্দুর রহিম। তবে স্থানীয় ঘটক আমিরুল ইসলাম পূর্বপরিচয় থেকে সদরুলকে শনাক্ত করেন। বৃহস্পতিবার পাত্রী দেখতে পাঠানপাড়া বাজারে গেলে এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তদন্তে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় এভাবে মোট ৩৬টি বিয়ে করেছেন সদরুল। ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, ‘প্রতারক সদরুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি মামলা রয়েছে। আরও একাধিক ভুক্তভোগী থানায় এসে অভিযোগ দিয়েছেন।’ এ ঘটনায় সদরুল ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার দুপুরে তাদের আদালতের

মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানান ওসি (তদন্ত)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ সাফ চ্যাম্পিয়নশিপে ভিএআর প্রযুক্তি পরিচালিত হবে থাইল্যান্ড থেকে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার আদালত থেকে পালানো আসামি কাউসার গ্রেপ্তার ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’