ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
রাজবাড়ীর গোয়ালন্দে ফেসবুকের মাধ্যমে প্রেম, তারপর পারিবারিক সম্মতিতে বিয়ে। কিন্তু দেড় মাস সংসার করার পরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য, মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন, সেই ‘সামিয়া’ আসলে একজন পুরুষ! এ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সামিয়া’ নামে যাকে সবাই জানত, তার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘সামিয়া’ নামে নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। এরপর ফেসবুকেই পরিচয় হয় গোয়ালন্দের মাহমুদুল হাসান শান্তর সঙ্গে। গত ৭ জুন হঠাৎ শান্তর বাড়িতে চলে আসে ‘সামিয়া’। এরপর পরিবারের সম্মতি নিয়ে, স্থানীয়দের উপস্থিতিতে এবং

মৌলভি ডেকে ইসলামী নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর দেড় মাস শান্তর পরিবারের সঙ্গে নববধূর মতোই সংসার করছিলেন শাহিনুর ওরফে সামিয়া। কিন্তু তাঁর কিছু অস্বাভাবিক আচরণ দেখে ধীরে ধীরে সন্দেহ তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে। একপর্যায়ে গত শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায়, ‘সামিয়া’ আসলে একজন পুরুষ। সংবাদটি ছড়িয়ে পড়তেই স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ভাইরাল হয়ে যায়। শান্ত বলেন, ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে হঠাৎ বাড়িতে চলে আসায় পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। তবে বিয়ের পর থেকেই তার আচরণ অস্বাভাবিক ছিল। কাছে যেতে চাইলে বলত, অসুস্থ,

ডাক্তার নিষেধ করেছে। এতে সন্দেহ জাগে। শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, একজন পুরুষ আমাদের পরিবারের বউ হয়ে থাকছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। সে অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল। ঘটনা প্রকাশের পর শনিবার (২৬ জুলাই) সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহিনুর ওরফে সামিয়া গণমাধ্যমকে বলেন, শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার ভুল। আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়