থাইল্যান্ড-কম্বোডিয়া: সংঘর্ষ গড়াল দ্বিতীয় দিনে, নিহত বেড়ে ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫

থাইল্যান্ড-কম্বোডিয়া: সংঘর্ষ গড়াল দ্বিতীয় দিনে, নিহত বেড়ে ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ |
বিরোধপূর্ণ সীমানার দখল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যকার সংঘর্ষ আজ শুক্রবার ভারী আর্টিলারি গোলাবর্ষণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে। এদিকে এরই মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির জন্য দুদেশকে আহ্বান জানানো হয়েছে। খবর: রয়টার্স। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, এদিন ভোরের আগেই উবোন রাচাথানি ও সুরিন প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কম্বোডীয় বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি ও বিএম-২১ রকেট সিস্টেম ব্যবহার করে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছে। জবাবে থাই সেনারাও উপযুক্ত পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার সুরিন প্রদেশে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুনেছেন রয়টার্সের সাংবাদিকরা। ওই সময় পুরো এলাকার রাস্তা ও পেট্রোল পাম্পের পাশে সশস্ত্র থাই সেনাদের

উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এরই মধ্যে এক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে সংঘর্ষ শুরুর জন্য পরস্পরকে দোষারোপ করেছে দুই পক্ষই।থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় তাদের টহল ইউনিটের ওপর কম্বোডিয়ার বাহিনী প্রথমে রকেট হামলা চালায়। পাল্টা জবাবে থাই বাহিনী গুলি চালায়। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, থাইল্যান্ড তাদের একটি মন্দিরের চারপাশে বেআইনিভাবে কাঁটাতার স্থাপন করে এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার ভূখণ্ডে হামলা চালায়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচিতা বলেন, প্রথমে থাই সেনারাই গুলি চালিয়েছে। আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হই। ঘটনার পর থাইল্যান্ড তাদের সীমান্ত

বন্ধ ঘোষণা করে, সীমান্তবর্তী অঞ্চল থেকে ৪০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। উভয় দেশই পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ঘোষণা দেয়। দুই দেশের মধ্যে গত ১৩ বছরে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। গত বুধবার থাইল্যান্ড নমপেন থেকে নিজের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে ও কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে থাই সেনাবাহিনীর একজন সদস্য স্থলমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড দাবি করে, মাইনটি প্রতিপক্ষ বাহিনীর সদস্যরাই সম্প্রতি পুঁতে রেখেছিলেন। কম্বোডিয়া এ দাবিকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। এ সংঘাত নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১৪ জনই

বেসামরিক নাগরিক। এছাড়া ৪৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন সেনা সদস্য রয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ার সরকার এখনো হতাহতের সংখ্যা বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। সর্বশেষ সংঘর্ষ নিয়ে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে কম্বোডিয়ার ওদ্দার মেনচেই প্রদেশের প্রশাসনের মুখপাত্র মেথ মিয়াস ফিয়াকদেই জানিয়েছেন, সংঘর্ষে একজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তার কারণে দেড় হাজার পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!