আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
পরম করুণাময়ের কাছে শুকরিয়া তিনি যে গেঞ্জি জেনারেশনে জন্ম দেন নাই। হ্যাঁ আমরা মিলেনিয়াল। আমরা বই পড়া শুরু করতাম কমিকস দিয়ে, তারপর তিন গোয়েন্দা, মাসুদ রানা। আস্তে আস্তে ধরতাম উপন্যাস, কবিতা। কখনো কাঁদিয়ে, কখনো হাসিয়ে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, শাহরিয়ার কবিররা আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন এক বোধ। আমরা অবদমিত সময়ের মাঝ থেকে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসা এক প্রজন্ম। যখন টিভিতে রাজাকার শব্দটা বলা যেতো না, হুমায়ূন আহমেদ কৌশলে টিয়া পাখির মুখ দিয়ে আমাদের প্রথম শুনিয়েছিলেন ‘তুই রাজাকার’ একটা গালি। আমরা অনেকে স্কাউটস বিএনসিসি করতাম। বিভিন্ন জাতীয় দিবসে কুচকাওয়াজ করতাম। ২১শে ফেব্রুয়ারীতে খালি পায়ে শহীদ মিনারে যেতাম। ফুল চুরি করে তোড়া বানাতাম। বিজয়

দিবসের ভোরে শীতে কাঁপতে কাঁপতে স্কুলের ব্যান্ড দলের ড্রামের তালে তালে স্টেডিয়ামে কুচকাওয়াজ করতে করতে হঠাৎ আমাদের গায়ের রোঁম দাঁড়িয়ে যেত। কখনো ঝাপসা হয়ে যেত আমাদের চোখ। আমাদের কোন ফোন, এমনকি টেপ রেকর্ডারও ছিলনা। নানা দিবসের অনুষ্ঠানে আমরা মাইকে শুনতাম দেশের গান- এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী পাড়ে। আমার রাখাল মন গান গেয়ে যায়… এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে… আজো এই গান শুনলে আমার চোখে পানি এসে পরে। আরেকটা গান আমার ভাল লাগতো বেশী- ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের স্মৃতির চরণে। ছোটবেলা থেকেই

আমার স্লো টাইপের গান ভাল লাগে। গানের রাজনীতি তখন বুঝতাম না। আমাদের শৈশবে বেশি শোনা যেত একটা গান- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’। আম্মার সাথে তার স্কুলের নানা প্রোগ্রামে উপজেলার অডিটোরিয়ামে গেলে এই গানটা তখন বেশি শুনতাম। যথারীতি ভালই লাগতো। পরে বুঝেছিলাম বিএনপি তখন ক্ষমতায় ছিল বলে এই গান- তবু তো দেশের গান! মাঝে মাঝে কোথাও থেকে দুই একবার শুনতাম ভেসে আসতো- জয় বাংলা বাংলার জয়, হবে হবে হবে হবে নিশ্চয়ই… নতুন সূর্য উঠার এই তো সময়! গান যাই হোক, অনুভূতি হতো একই। আমাদের স্কুল জীবনে বিএনপি আওয়ামীলীগ দুই দলের ক্ষমতাই আমরা দেখেছি। কখনো কেউ ফিল করায়নি

মুক্তিযুদ্ধ শুধু একটা দলের ছিল। আমরা জানতাম এই বিষয়গুলা আমাদের দেশের। আমাদের সবার। আমাদের শৈশবের সাথে তাই এই বোধ মিশে গেছে। এ কি শুধু একটা যুদ্ধ ছিল? এখন বুঝি এর সাথে জড়িত ছিল প্রগতিশীলতার চেতনা, অসাম্প্রদায়িকতা, সকলকে নিয়ে একসাথে চলার মত প্রেরণা। আমাদের অস্তিত্বের কেন্দ্রে ছিল ৭১, যাকে কেন্দ্র করে আমরা সবাই এক জাতি হিসেবে বেড়ে উঠছিলাম। হঠাৎ কোথাকার কোন গেঞ্জির দল এসে বলে আমাদের শৈশব নাকি মিছে ছিল। আমরা যা ঘিরে বড় হয়েছিলাম, বিকশিত হয়েছিলাম সব নাকি ডাস্টবিনে ফেলে দিবে। মাদ্রাসায় পড়া কিছু ছেলে, যারা আমাদের এইসব অভিজ্ঞতার কিছুই পায়নি, যারা হয়তো জাতীয় সংগীতটাও ঠিক মত গায়নি তারা নাকি ঠিক

করে দিবে আমরা কি ভাববো। আমাদের জেনারেশনের কিছু লোক যাদের আদর্শ ভাবতাম তারাও দেখলাম পেট্রোডলারের প্রভাবে অন্য সুরে গান গায়। আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ। যতদিন সেই গানগুলা শুনলে চোখ ঝাপসা হবে, যতদিন ওইসব স্মৃতি ভুলে না যাবো, ৭১ এর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ চলবে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা